ওপেনএআইতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক
জাপানের টেলিকম কোম্পানি সফটব্যাংকের ভিশন ফান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ওপেনএআইয়ের সর্বশেষ ফান্ডিং রাউন্ডে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার বিনিয়োগ করবে। এই চুক্তির সাথে সম্পর্কিত সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সফটব্যাংক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ওপেনএআই সাড়া দেয়নি।
সাম্প্রতিক এক খবরে জানা যায়, এবারের ফান্ডিং রাউন্ডে অংশগ্রহণ পরিকল্পনা থেকে ফিরে এসেছে অ্যাপল। সফটব্যাংকের বিনিয়োগের আগেই ওপেনএআই এর মূল্য ১৫০ বিলিয়ন ছাড়িয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি ওপেনএআই তাদের কার্যক্রমকে অলাভজনক থেকে লাভজনক হিসেবে রূপান্তরে স্টার্টআপটিকে ঢেলে সাজাচ্ছে। স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ফার্মটিতে এটিই হবে সফটব্যাংকের প্রথম কোনো বিনিয়োগ।
ডিবিটেক/বিএমটি







